সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ফিলিপাইনেচীনাদূতাবাসের‘ওপেনহাউসডে’তেহাজারোমানুষেরঅংশগ্রহণ

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১৩, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিপাইনে চীনা দূতাবাস প্রথমবারের মতো ওপেন হাউস ডে আয়োজন করেছে। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দূতাবাস পরিদর্শনের পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী নৃত্য, কুচেং  বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং শাওলিন কুংফু প্রদর্শনী উপভোগ করেন।

এ ছাড়া তারা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) সম্পর্কে পরামর্শ নেন, চীনা ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং চীনা ক্যালিগ্রাফি, স্টোন রাবিং (পাথরের ছাপ তৈরির শিল্প) ও গোলাকার হাতপাখা সাজানোর মতো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।

ফিলিপাইনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চিং ছুয়ান বলেন, চীন-ফিলিপাইন সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধুত্বের ওপর। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বাড়বে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও স্থিতিশীল করবে।

চীনা দূতাবাস জানায়, ফিলিপাইনে জনসাধারণের জন্য আয়োজিত এটিই দূতাবাসের প্রথম ওপেন হাউস ডে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষ সরাসরি বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা তাদের চীনা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা এবং চীনকে আরও ভালোভাবে জানতে সহায়তা করবে।

সূত্র: সিএমজি

সর্বশেষ - খেলাধুলা