রবিবার , ১২ জুলাই ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ঘূর্ণিঝড় ‘বাভি’র প্রভাবে শাংহাইয়ে ৫০টির বেশি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা 

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১২, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বাভি’র প্রভাবে শাংহাইয়ের ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বেশ কিছু পর্যটনকেন্দ্রের কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

শনিবার বিকাল ৪টা পর্যন্ত শাংহাই মিউনিসিপাল প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্বখ্যাত শাংহাই ডিজিনিল্যান্ড রোববারে তাদের খোলার সময় পরিবর্তন করেছে। পার্কটি দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে লেগোল্যান্ড শাংহাই রিজোর্ট শনিবার তাদের সামার ফেস্টিভ্যালের কার্যক্রম স্থগিত করেছিল এবং রোববারও পুরোপুরি বন্ধ থাকবে। 

ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ায় শনিবার বিকালে শাংহাই কর্তৃপক্ষ শহরের বন্যা ও ঘূর্ণিঝড়-সংক্রান্ত জরুরি সতর্কতা তৃতীয় স্তরে উন্নীত করেছে, যা চীনের চার স্তরের জরুরি ব্যবস্থার মধ্যে তৃতীয় সর্বোচ্চ। শনিবার দুপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৩৪ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি বছরের নবম ঘূর্ণিঝড় ‘বাভি’ শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনলিং ও রুই’আন উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় চেচিয়াং প্রদেশ সর্বোচ্চ স্তরের ঘূর্ণিঝড় জরুরি সতর্কতা জারি করেছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত সেখানে প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিবেশি ফুচিয়ান প্রদেশেও ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

নাহার/শুভ

তথ্য ও ছবি- সিনহুয়া

সর্বশেষ - খেলাধুলা