জুলাই ৮ সিএমজি বাংলা ডেস্ক: আরও মার্কিন নাগরিককে তার দেশে সফরের আহ্বান জানিয়েছে চীন। তাদের নিজ চোখে বাস্তব, বহুমাত্রিক ও আধুনিক চীনকে দেখার পাশাপাশি দু’দেশের জনগণের বন্ধুত্ব আরও জোরদারে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছে দেশটি। বুধবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।
তিনি জানান, গেল ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চীনে অনুষ্ঠিত ‘বন্ড উইথ কুলিয়াং: ২০২৬ চীন-যুক্তরাষ্ট্র যুব বেসবল প্রদর্শনী ও ক্রীড়া উৎসব’ সফলভাবে শেষ হয়েছে। মাও নিং বলেন, শতবর্ষের পুরনো কুলিয়াংয়ের বন্ধুত্বের গল্প এখন বিনিময়ের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠছে।
চীন-যুক্তরাষ্ট্র যুব ক্রীড়া উৎসব, ফ্লাইং টাইগার্স যুব নেতৃত্ব সংলাপ এবং পান্ডাম্যাক্সিং চীন-যুক্তরাষ্ট্র যুব বিনিময় কর্মসূচি—এসব আয়োজন প্রমাণ করে যে, মতপার্থক্য থাকলেও দু’দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন মাও নিং।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও জানান, ২০২৩ সালের নভেম্বরে পাঁচ বছরে ৫০ হাজার তরুণ মার্কিন নাগরিককে চীনে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আড়াই বছর আগেই সেই লক্ষ্য পূরণ হয়েছে। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মার্কিন তরুণ চীন সফর করেছেন। পাশাপাশি, চলতি বছরের প্রথমার্ধে চীনে প্রবেশকারী মার্কিন দর্শনার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
লুৎফর/সাকিব
তথ্য ও ছবি: সিনহুয়া
আরও মার্কিন নাগরিককে স্বাগত জানাবে চীন: মুখপাত্র