মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক মহড়ার অংশ: চীন

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ৭, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক মহড়ার অংশ: চীন

Spread the love

জুলাই ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নৌবাহিনীর সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশটির বার্ষিক সামরিক প্রশিক্ষণের নিয়মিত অংশ বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন। সোমবার চীনের নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

এ সময় মাও নিং বলেন, পরীক্ষামূলক উৎক্ষেপণের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে যথাযথভাবে অবহিত করা হয়েছিল। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, ‘এ ধরনের নিয়মিত সামরিক কার্যক্রমকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা না করার জন্য চীন আশা প্রকাশ করছে।’

লুৎফর/সাকিব

তথ্য ও সূত্র: সিএমজি বাংলা

সর্বশেষ - খেলাধুলা