শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কম্বোডিয়ায় চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশচালু

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনা পর্যটকদের আকৃষ্ট করতে চার মাসের পরীক্ষামূলক ভিসামুক্ত কর্মসূচি চালু করেছে কম্বোডিয়া। সোমবার থেকে কার্যকর হওয়া এ কর্মসূচির আওতায় চীনা পাসপোর্টধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত ভিসা ছাড়াই কম্বোডিয়ায় প্রবেশ করতে পারবেন।

নতুন ব্যবস্থায় চীনা নাগরিকরা ইলেকট্রনিক আগমন কার্ড পূরণ করে সর্বোচ্চ ১৪ দিন অবস্থান করতে পারবেন এবং একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। কম্বোডিয়া সরকার আশা করছে, পরীক্ষামূলক সময়ে অন্তত ৬ লাখ চীনা পর্যটক দেশটিতে ভ্রমণ করবেন এবং চলতি বছরে মোট চীনা পর্যটকের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাবে।

কম্বোডিয়ার পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে দেশটিতে ৩ লাখ ৩১ হাজারের বেশি চীনা পর্যটক ভ্রমণ করেছেন।

পর্যটকদের নিরাপত্তা জোরদার, চীনা ভাষার সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং সরাসরি ফ্লাইট বৃদ্ধির উদ্যোগও নিয়েছে কম্বোডিয়া।

ফয়সল/লুৎফর

তথ্য: চায়না ডেইলি, ছবি: সিনহুয়া।

সর্বশেষ - খেলাধুলা