জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: বার্ষিক আমদানি কোটা পূর্ণ হওয়ায় অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসে অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। নতুন শুল্কহার শনিবার থেকে কার্যকর হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আমদানি করা গরুর মাংসের ওপর সুরক্ষামূলক ব্যবস্থা চালু রয়েছে। এর আওতায় বিভিন্ন দেশের জন্য পৃথক আমদানি কোটা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অস্ট্রেলিয়া থেকে আমদানির পরিমাণ ১৮ জুন নির্ধারিত কোটার ১০০ শতাংশে পৌঁছায় নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক কার্যকর হয়।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া।












