রবিবার , ২৪ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

তাইওয়ানের স্বাধীনতা’র চক্রান্তের বিরুদ্ধে চীনের প্রতিরক্ষা মুখপাত্রের কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদক
..... আকাশ
মে ২৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

Spread the love


মে ২১, সিএমজি বাংলা ডেস্ক: তথাকথিত ‘শান্তি’র আড়ালে তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র ‘তাইওয়ানের স্বাধীনতা’ সংক্রান্তবিভ্রান্তিকর ও আগ্রাসী প্রচারণার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে চীন। বুধবার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক বিবৃতিতে তাইওয়ান কর্তৃপক্ষের এই অবস্থানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
লাই ছিং-ত্য’র ক্ষমতায় আরোহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র চিয়াং বিন এই মন্তব্য করেন।
চীনা প্রতিরক্ষা মুখপাত্র বলেন, চীনের পুনঃএকত্রীকরণ যেখানে একটি অনিবার্য ঐতিহাসিক প্রবণতা এবং বর্তমান আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন গভীর পরিবর্তন ঘটছে, সেই সময়েও লাই ছিং-ত্য বহিঃশক্তির ওপর ভরসা করে ‘তাইওয়ানের স্বাধীনতা’র অলীক বিভ্রম আঁকড়ে ধরে আছেন। তিনি সামরিক উপায়ে ‘স্বাধীনতা’ লাভ এবং পুনঃএকত্রীকরণের বিরোধিতা করার জন্য উস্কানি দিচ্ছেন।
মুখপাত্র চিয়াং বিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তাইওয়ানের জনগণের কল্যাণকে তোয়াক্কা না করে লাই ছিং-ত্য নিজের বিচ্ছিন্নতাবাদী উচ্চাকাঙ্ক্ষাকে উপরে স্থান দিচ্ছেন। এর মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে নিজেকেই প্রতারিত করছেন এবং বর্তমান পরিস্থিতি মূল্যায়নে মারাত্মক ভুল করছেন।
তিনি অভিযোগ করেন, লাই ছিং-ত্য প্রশাসন ‘তাইওয়ানের স্বাধীনতা’র মতো একটি অসম্ভব ও অলীক মোহের পেছনে অন্ধের মতো ছুটছে এবং বিদেশি শক্তিকে সন্তুষ্ট করতে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নির্বিচারে অপচয় করছে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া

সর্বশেষ - খেলাধুলা