শনিবার , ১৬ মে ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীন-যুক্তরাষ্ট্রের সংলাপকে স্বাগত জানাল আইএমএফ

প্রতিবেদক
..... আকাশ
মে ১৬, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

Spread the love


বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক সংলাপকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্র তহবিল-আইএমএফ। সংস্থাটির যোগাযোগ বিভাগের পরিচালক ও মুখপাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা জুলি কোজ্যাক সংবাদ সম্মেলনে বলেন, দু’দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জুলি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা কমাতে যে কোন পদক্ষেপ শুধু বেইজিং এবং ওয়াশিংটনের জন্যই নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবেও মনে করেন তিনি।
শুক্রবার চীন সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে দু’দেশের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়।

সূত্র: সিএমজি

সর্বশেষ - খেলাধুলা