রবিবার , ২২ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত অন্তত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাচ্ছিলেন।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে থাকা ৪০ জনের মধ্যে ২০ জন পর্যটক আহত হয়েছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি

এবার পুরোপুরি বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ: জাতীয় নাগরিক কমিটি

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি

ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

সাংবাদিক মারধরে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিলসহ বহিষ্কার

গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর

৩ মাসের সন্তানকে চুলায় পুড়িয়ে, মাকে পিটিয়ে হত্যা

জেলে সালমান এফ রহমান, মুনাফায় উন্নতি বেক্সিমকো ফার্মার