রবিবার , ২২ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনিএকে একে বিভিন্ন দেশের কূটনীতিকেরা সেখানে এসে জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

বিদেশি কূটনীতিক ছাড়াও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপিসহ বিশিষ্ট ব্যক্তিরাও তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে নিজের সংসদীয় আসন ঢাকা–১৫–এর আওতাভুক্ত মিরপুরের ৬০ ফিট রাস্তাসংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন শফিকুর রহমান। সকাল আটটায় নামাজ আদায় শেষে তিনি সেখানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - খেলাধুলা