শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বৃহস্পতিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাংবাদিকরা হলেন— মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। এর মধ্যে প্রথম তিনজন ডিআরইউ’র স্থায়ী সদস্য।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে ‘এখন টিভি’ কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থি। এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারেরও বিরুদ্ধে যায় বলে তারা উল্লেখ করেন।

ডিআরইউ নেতারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানান। একই সঙ্গে তারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষা করা।

সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘এখন টিভি’ কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি— যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় ডিআরইউ তার সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ - খেলাধুলা