সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:০০ অপরাহ্ণ

Spread the love

সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ তথ্য জানায়।নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শহীদ সাজিদের গ্রাফিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, তাকিয়ে রইলেন বাবা

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনা বসন্ত উৎসব গালা ২০২৫

মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা: পাল্টা আঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুত ইসরায়েল

অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টাদের জড়িয়ে ১৮ মাসে ভুল তথ্য ছড়িয়েছে ৮৮৮টি

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

মাসুদ করিমের ‘হীরামন’—কবিতার সংকলন, যার মূল্য অমূল্য!