বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ ২ আনসার সদস্য আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন—ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম।

ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে কেন্দ্র লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিকট শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়

ত্বকের বয়স ধরে রাখবে যেসব ফল

আশুলিয়ায় আন্দোলনে নিহত ৪ জনের লাশ কবর থেকে উত্তোলন

বাংলাদেশ নারী দল নিশ্চিত করল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ ২ আনসার সদস্য আহত

প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু গাজায় মিশরের যুদ্ধবিরতি আহ্বান 

স্কুলের পদ দখলে দ্বন্দ্বে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত এক জামায়াত কর্মীর মৃত্যু

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

চুরি হলো সোনার মুকুট