বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

একুশে পদক প্রাপ্তির খবরে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো: আইয়ুব বাচ্চুর স্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

Spread the love

বাংলা রক সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। এই সম্মাননার খবরে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন প্রয়াত এই শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগী পোস্টে তিনি একুশে পদক জুরি বোর্ড এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পোস্টে ফেরদৌস আক্তার চন্দনা লেখেন,
“২০২৬ সালের বাংলাদেশ। একুশে পদকে ভূষিত হলেন রক আইকন আইয়ুব বাচ্চু (মরণোত্তর)। এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ড সংগীত ও সংগীতধারার রাষ্ট্রীয় স্বীকৃতি। তাকে এই সম্মাননা প্রদানের জন্য একুশে পদক জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

তিনি আরও লেখেন,
“খবরটা শোনার পর আমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ যার নেওয়ার জিনিস, সে তো আর নেই। নিজের হাতে সম্মানটা নিতে পারা একটা বিশাল ব্যাপার। দোয়া করবেন ওর জন্য—যেন ওপর থেকে দেখতে পায়।”

চন্দনার মতে, এই পদকটি আইয়ুব বাচ্চুর জন্য পুরোপুরি প্রাপ্য ছিল, তবে জীবদ্দশায় নিজ হাতে রাষ্ট্রীয় স্বীকৃতি নিতে না পারার বিষয়টি কিছুটা আক্ষেপের জায়গা হয়ে ছিল। তিনি বলেন,
“শিল্পীরা নিজের হাতে স্বীকৃতি পেলে সবচেয়ে আনন্দিত হন। বাচ্চু হয়তো ভাগ্যবান ছিলেন না, তাই তা নিতে পারেননি।”

তিনি আরও জানান, জীবদ্দশায় আইয়ুব বাচ্চুর মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বিষয়ে কিছুটা আফসোস ছিল। তবে সে প্রসঙ্গে বিস্তারিত বলতে চাননি। শুধু বলেন,
“একটি পদক একজন শিল্পীকে আরও দুই কদম এগিয়ে দেয়। ওরও আক্ষেপ ছিল, মাঝে মাঝে এসব নিয়ে বলত। কিন্তু এখন সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পর হলেও পেয়েছে—অনেকে তো সেটুকুও পায় না।”

প্রসঙ্গত, চলতি বছর একুশে পদকপ্রাপ্ত তালিকায় মোট ৯ জন গুণীজন ও একটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকপ্রাপ্তরা হলেন—
আইয়ুব বাচ্চু (সংগীত), ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) এবং তেজস হালদার যস (ভাস্কর্য)
এ ছাড়া ব্যান্ডদল ‘ওয়ারফেইজ’-কেও প্রতিষ্ঠান হিসেবে একুশে পদক দেওয়া হচ্ছে।

সর্বশেষ - খেলাধুলা