সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ভোট কেনা–বেচা ঠেকাতে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

Spread the love

ভোট কেনা–বেচা রোধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন,
ভোট কেনাবেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেন নজরদারিতে থাকবে। ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্ট পয়েন্টগুলোতে নির্দিষ্ট সময়ে কোনো অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,
নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা দৃঢ়তাএই তিনটি মৌলিক নীতির ভিত্তিতে নির্বাচন পরিচালনা করতে হবে।

ইসি জানান, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। এসব কমিটিকে তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়েছে।

গণভোট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে মতামত প্রকাশ করবেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা