রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও এ বিষয়ে কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে না বিসিবি। মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আইসিসির বোর্ড সভায় ১৪–২ ভোটে গৃহীত সিদ্ধান্ত বদলানোর আইনি সম্ভাবনা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে পারে। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আইসিসির সিদ্ধান্তই মেনে নিচ্ছে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন,
“আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু জানিয়েছে, আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না এবং নির্ধারিত সূচিতেই ম্যাচ আয়োজন হবে, সে ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা নেই।”

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবির বক্তব্যেও সেই একই অবস্থান প্রতিফলিত হয়েছে।

আমজাদ হোসেন আরও জানান, আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়।
“ক্যাবিনেট বৈঠকে বলা হয়েছে—নির্ধারিত সূচিতে পরিবর্তন না এলে বাংলাদেশ দল ভারতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। এটি সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে,” বলেন তিনি।

তিনি জানান, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে।
“আমরা আইসিসিকে বিনয়ের সঙ্গে জানিয়েছি, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়,” যোগ করেন তিনি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত