সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত

প্রতিবেদক
..... আকাশ
অক্টোবর ৬, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

Spread the love

এ প্রজন্মের অভিনেতা আহমেদ সাজু তার দুর্দান্ত অ্যাকশন অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’–এ। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সোহানূর রহমান।

সম্পূর্ণ শুটিং হয়েছে সিরাজগঞ্জের গ্রামীণ প্রেক্ষাপটে। সিনেমায় সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে উপজীব্য করা হয়েছে। সাজুর পাশাপাশি অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন আহমেদ সাজু তার প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য।

“মৃত্যুদূত” মুক্তির পর ইউটিউব চ্যানেল আহমেদ সাজু ড্রামা ও ফেসবুক পেইজ আহমেদ সাজু’স ক্রেশন–এ প্রকাশিত হয়। অনলাইন দর্শকদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে-হাজার হাজার ভিউ ও মন্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয়েছে এর জনপ্রিয়তা।

পরিচালক সোহানূর রহমান জানিয়েছেন, ইতিবাচক সাড়ায় তিনি শিগগিরই শুরু করবেন ‘মৃত্যুদূত ২’–এর কাজ। থাকবে আরও চমকপ্রদ কাহিনি ও অ্যাকশন।

এদিকে আহমেদ সাজু বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ আমার অভিনয় জীবনে নতুন দিগন্ত। দর্শকের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।

বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্রের ধারায় ‘মৃত্যুদূত’যোগ করেছে নতুন মাত্রা, যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ অভিনেতা আহমেদ সাজু।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস-ডিম-দুধ

সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

https://amarbanglanews24.com/

রাত ১টার মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ফের তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান

সাবেক এমপি শফিকুলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

টানা ২৮ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতদের অবস্থান

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক