শনিবার , ১ মার্চ ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

রমজানে দেশজুড়ে জাকের পার্টির ইফতার মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

Spread the love

রমজানে দেশজুড়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাকের পার্টি। দেশব্যাপী থানা ও উপজেলা পর্যায়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হবে। শনিবার (০১ মার্চ) পার্টির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (০২ মার্চ) ১ রমজান ইফতার মাহফিল শুরু হবে। আর তা অব্যাহত থাকবে ২৬ রমজান পর্যন্ত। ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হবে। সে সাথে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হবে।

সর্বশেষ - খেলাধুলা