বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

দলবল নিয়ে ছাত্রীহলে ঢুকে সমালোচনার মুখে জবি ছাত্রদল আহ্বায়ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

জবি প্রতিনিধি

বিনা অনুমতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে ছাত্রদলের আহ্বায়ক হিমেল প্রবেশ করে বলে সমালোচনার ঝড় উঠে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে এই ঘটনা ঘটতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে আসা এক মেয়েকে হলে রেখে যেতে আসেন। কিন্তু হলের মূল ফটকের ভেতরে ছেলেদের প্রবেশে কোনো অনুমতি নেই। 

নিরাপত্তার কারণে পরিচয় গোপন রেখে হলের এক ছাত্রী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক হিমেল কয়েকজন কর্মী নিয়ে হল গেটে আসেন। তারপর এক মেয়েকে হলে দিয়ে যেতে উনি ভেতরে ঢুকে পরেন। পরে এই বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

আরেক ছাত্রী বলেন, আমি বাইরে থেকে আসছিলাম। তখন দেখি হলের সামনে অনেক ভিড়। ঢুকেই দেখি ছাত্রদলের হিমেল ভাই। এটা তো ঠিক না। ছাত্রী হলে ছেলেরা কেন ঢুকবে!

হল গেটের দায়িত্বে থাকা কর্মচারী সেলিম বলেন, ছেলেদের ঢুকার কোনো অনুমতি নেই। হিমেল ভাই পরীক্ষার্থী মেয়েটাকে দিতে এসেছিল, সঙ্গে ৭-৮ জন বাইরে দাঁড়ানো ছিল। 

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এক অসহায় নারী শিক্ষার্থী এসেছিল। সে আমাদের একজনের পরিচিত। তার থাকার জায়গা নেই। আমরা তাকে হলে থাকার ব্যবস্থা করে দিতে গিয়েছিলাম।

গেটের ভেতরে ঢুকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গার্ডদের কাছে বুঝিয়ে দিতে গিয়েছিলাম, আর কিছু না। আমি বুঝতে পারিনি।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘হলে কোনো পুরুষ ঢুকার কোনো অনুমতি নেই, এটা তারা করতেই পারে না। এটা কি ধরনের কাজ, মেয়েকে দিতে আসলে হলে কেন প্রবেশ করবে! আমি তো তেমন কিছুই জানি না, দেখছি ব্যাপারটা।’

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে

‘তারেক রহমানকে নিয়ে বীরের মতো দেশে ফিরবেন খালেদা জিয়া’

মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত: প্রেস সচিব

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেল চীনের ডিপসিক

Pin Up – Azrbaycann n yax kazinosu  Rsmi sayt.6135

Pin Up – Azrbaycann n yax kazinosu Rsmi sayt.6135

মানবিক উদ্যোগে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন, শীতার্তদের মুখে হাসি

Valuable discounts and premier gaming at casino kingdom casino – a winning combination

Valuable discounts and premier gaming at casino kingdom casino – a winning combination

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে জখম