মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ট্রেন বন্ধ জানেন না অনেক যাত্রী, স্টেশনে এসে ভোগান্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

Spread the love

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের মতো গাইবান্ধা রুটেও সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জেলা থেকে বিভিন্ন অফিসগামী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ট্রেন বন্ধের বিষয়টি না জেনে স্টেশনে আসছেন যাত্রীরা। পরে বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্র বলছে, গাইবান্ধা স্টেশন রুটে ১২টি ট্রেন চলাচল করে। প্রতিদিন যাত্রী চলাচল করেন ৫-৬ হাজার যাত্রী। এসব যাত্রীরা আজ বিপাকে পড়েছেন।

সরেজমিন গাইবান্ধা স্টেশনে দেখা যায়, স্টেশন মাস্টারের কক্ষে তালা ঝুলছে। যাত্রীরা স্টেশনে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। রেলস্টেশনে মাস্টার এলেও গার্ড, ট্রেনচালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শকের (টিটিই) দেখা নেই।

ঈশ্বরদী যাবেন মুলুক মিয়া। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্টেশনে এসেছেন। তিনি জানান, ঈশ্বরদীর আজিমপুর হর্টিকালচারে লেবার হিসেবে চাকরি করেন। সোমবার (২৭ জানুয়ারি) লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকেট কেটেছিলেন। স্টেশনে এসে দেখেন ট্রেন চলাচল বন্ধ আছে। ফলে গন্তব্যে যাওয়া নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

মাজেদুর ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে আসে শুনি ট্রেন বন্ধ। এখন বাসে যেতে হবে।

শিক্ষার্থী রাফিয়া জ্যোতি বলেন, ‘এভাবে সব ট্রেন বন্ধ রেখে কর্মবিরতি করা ঠিক না। সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোনো কিছু হলে ট্রেন বন্ধ রাখার কালচারটা বন্ধ করতে হবে।’

ঢাকায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনেছিলেন জীবন চৌধুরী শুভ। ট্রেন বন্ধের কথা শুনে টিকিট ফেরত দিতে স্টেশনে এসেছেন। এখন বিকল্প পথে রাতে ঢাকায় যাবেন বলে তিনি জানান।

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসেছিলেন সত্তরোর্ধ্ব ইলিয়াস হোসেন। যাবেন বগুড়ায় মেয়ে বাড়িতে। তবে জানেন না ট্রেন বন্ধ।

ইলিয়াস হোসেন বলেন, বয়সের কারণে বাস-গাড়ি সহ্য হয় না। তাই ট্রেনে মেয়ের বাড়ি যাতায়াত করি। ট্রেন বন্ধের কথা বললে তিনি বলেন, ট্রেন কীসের বন্ধ? সারা বছর দেশ নিয়ে নাটক শুরু হয়ে গেছে।

স্টেশন মাস্টার আবু তাহের জাগো নিউজকে বলেন, স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে কোনো ট্রেন আসেনি এবং কোনো ট্রেন যায়নি। কতক্ষণ কর্মবিরতি চলবে জানা নেই।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
Почему значительное количество юные индивиды хотят заниматься в IT

Почему значительное количество юные индивиды хотят заниматься в IT

এ্যালামনাস এ্যাসোসিয়েশান গঠনের উদ্যোগে অনুমোদিত হলো নাট্যকলা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি।

– онлайн казино и покер рум.3425

– онлайн казино и покер рум.3425

গ্রেপ্তার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

Интригующий_мир_азарта_и_olimp_casino_официальны-5704739

Интригующий_мир_азарта_и_olimp_casino_официальны-5704739

নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র ৮ দিনের রিমান্ডে

Древний замок хранит секрет огромных богатств – играй и побеждай в олимп казино! – копія

Древний замок хранит секрет огромных богатств – играй и побеждай в олимп казино! – копія

Каким способом цифровая действительность изменит досуг предстоящих лет

Каким способом цифровая действительность изменит досуг предстоящих лет

ধানমন্ডি থেকে ঈশ্বরদী : দম্ভচূর্ণ থেকে চূর্ণবিচূর্ণ