শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি: শেখ হাসিনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে।

তবে এনডিটিভি ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপটির সত্যতা যাচাই করতে পারেনি।

‘রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারেনি’‘রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারেনি’
অডিও ক্লিপে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‌‘মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। আমি ২১ আগস্টের হামলা থেকে বেঁচেছি। কোটালিপাড়ায় বোমা হামলা থেকে বেঁচেছি, ৫ আগস্টের হামলা থেকে বেঁচেছি। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছে রয়েছে। নয়তো আমি এ বার বাঁচতাম না।’

তিনি আরও বলেন, ‘তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন। তবুও এটা আল্লাহর একটা রহমত। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া। তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ভারতেই বসবাস করছেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাবেক মেয়র  তাপসের  ব্যাংক হিসাব জব্দ

গণতন্ত্র দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

মতাদর্শ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ আলম

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

ভালোবাসা দিবসে ” রোদের মায়ায় ” নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জয় চৌধুরীর

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

৭ জানুয়ারি, যেদিন থেকে ক্রিকেটবিশ্বে ‘বাংলাদেশ’ নাম উন্মোচিত হয়

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা।