মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

Spread the love

উগান্ডার সুপরিচিত বিরোধী নেতা ববি ওয়াইনের শিরশ্ছেদ করতে চান দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। এই সেনাপ্রধান উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োরি মুসেভিনির ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত রবিবার দেওয়া এক পোস্টে এই হুমকি দেন।

মুহুজি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন। যেমন, ২০২২ সালে তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য এই হুমকি দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।

এক্সে গত রবিবার দেওয়া এক পোস্টে মুহুজি বলেন, তার বাবা একমাত্র ব্যক্তি, যিনি তার (মুহুজি) হাত থেকে বিরোধী নেতা ববিকে রক্ষা করছেন। যদি তার বাবা না থাকতেন, তাহলে তিনি এখনই ববির মাথা কেটে নিতেন।

১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করছেন মুসেভিনি। ধারণা করা হয়, উগান্ডার ক্ষমতায় মুসেভিনির উত্তরসূরি হবেন তার ছেলে মুহুজি।

তবে উগান্ডায় বেশ জনপ্রিয় এই বিরোধী নেতা ববি। তার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি। তার কয়েকটি পরিচয় আছে। তিনি পপতারকা, অভিনেতা ও আইনজীবী। ২০২১ সালে মুসেভিনির বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন ববি। তিনি দ্বিতীয় হয়েছিলেন।

শিরশ্ছেদের হুমকি পাওয়ার পর ববি এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে ববি বলেছেন, তিনি এই হুমকিকে হালকাভাবে নেননি। এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ববির এই পোস্টের জবাবে মুহুজি লিখেছেন, ‘শেষ পর্যন্ত! আমি আপনাকে জাগাতে পেরেছি? আপনার শিরশ্ছেদ করার আগে আমরা আপনাকে যে ঋণ দিয়েছি, তা পরিশোধ করুন।’

মুহুজির পোস্টের বিষয়ে জানতে উগান্ডা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। এ ছাড়া সেনাপ্রধান মুহুজির মুখপাত্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল বার্তা সংস্থাটি। কিন্তু কোনো পক্ষের দিক থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
Spannende_Reflexe_und_chicken_road_für_ultimative_Highscores_im_Geschicklichkei

Spannende_Reflexe_und_chicken_road_für_ultimative_Highscores_im_Geschicklichkei

হাদি হত্যা সংশ্লিষ্ট আরেকজনের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতা উপ-হাইকমিশন

‘অবিশ্বাস্য কিছু করার ক্ষমতা নেই’ বলে বাংলাদেশকে খোঁচা শেবাগের

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Impulso_constante_alrededor_de_chicken_road_para_superar_cada_desafío_con_destr

Impulso_constante_alrededor_de_chicken_road_para_superar_cada_desafío_con_destr

১৬ বছর পর ফজলুরকে কাছে পেয়েও দুশ্চিন্তায় পরিবার

বরিশাল শেবাচিমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে

Remarkable_gameplay_awaits_within_the_chicken_road_slot_and_offers_endless_enter

Remarkable_gameplay_awaits_within_the_chicken_road_slot_and_offers_endless_enter

রোমান্টিক সম্পর্কের চেয়েও বেশি নারীদের বন্ধুত্বের গড় আয়ু

চীনের ইয়ুননান প্রদেশে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান