শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে তরুণী ও ভাতিজার মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ

Spread the love

আজ শুক্রবার নেত্রকোনার কলমাকান্দায় দুর্গাপূজা দেখতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলা সদরের হরিণধরা গ্রামের মধ্যপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হরিণধরা পূর্বপাড়া গ্রামের ঋতু তালুকদার (২১) ও অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ এবং অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁরা সম্পর্কে ফুফু ও ভাতিজা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে হরিন্দরা গ্রামের পশ্চিমপাড়া মাস্টারবাড়ির মণ্ডপের উদ্দেশ্যে বের হন ঋতু, অমিতসহ তাঁদের পরিবারের ছয় সদস্য। পথে মধ্যপাড়া কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ঢেউয়ের কারণে ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে খালপাড়ে উঠে গেলেও অমিত পানিতে তলিয়ে যেতে থাকে। এ অবস্থায় তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন ঋতু। কিন্তু তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা ঋতু ও অমিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। তিনি জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি কখনো ভারতের তাঁবেদারি করেনি: মির্জা আব্বাস 

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর : আসিফ নজরুল

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যমান নিশ্চিত করা ও ডিজিটাল লাইব্রেরীর বাস্তবায়নই জেরীর স্বপ্ন

পৌরসভা ভবনে প্রকাশ্যে গাঁজা সেবন, কারাগারে যুবক

আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না, জানালেন প্রেস সচিব

রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা–ফোন নিয়ে গেল ছিনতাইকারীরা

দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলার অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে