বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

জানুয়ারিতেই সুলতানকে সরানোর চিঠি দিয়েছিলেন তাজুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

Spread the love

গত ১১ জানুয়ারি তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বিভিন্ন অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও ব্যক্তিগত আচরণসংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন সেসময়ের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর থেকে তাজুল ইসলামকে সরানোর দিনই বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী বানানোর অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে দেড় মাস আগে সুলতান মাহমুদকে অপসারণের বিষয়ে তৎকালীন আইন উপদেষ্টাকে চিঠি দেওয়ার বিষয়টি সামনে আনলেন তাজুল ইসলাম। চিঠিতে তাজুল ইসলাম অভিযোগ করেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গোপনীয় তথ্যাদি বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। যেটি সম্পূর্ণ বেআইনি এবং তদন্ত ও বিচারাধীন স্পর্শকাতর মামলার জন্য গুরুতর নিরাপত্তাহুমকি।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, হাইকোর্টের অ্যানেক্স ভবনের লিফটে যাতায়াতের সময় তুচ্ছ ঘটনায় নিরাপত্তা প্রহরী মো. মাঈন উদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন সুলতান মাহমুদ। যেটি ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি প্রসিকিউটর সুলতান মাহমুদ গানম্যানকে দিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে–তাকে গুলি করার নির্দেশ দেন বলেও অভিযোগ করেন তাজুল ইসলাম।

সর্বশেষ - খেলাধুলা