শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন এবং জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তন চায়। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সবাই মিলে গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলি।

সর্বশেষ - খেলাধুলা