রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা আমিরাতের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

Spread the love

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস
(এফএএইচআর) আসন্ন রমজান মাসের জন্য সরকারি কর্মচারীদের জন্য নতুন কর্মঘণ্টা ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষের অফিসিয়াল কর্মঘণ্টা সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।

এফএএইচআর জোর দিয়ে বলেছে যে মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা ও নিয়ম অনুযায়ী ফ্লেক্সিবল কর্মঘণ্টা বা রিমোট ওয়ার্কিং নীতি বাস্তবায়ন করতে পারে।

পবিত্র রমজান মাস উপলক্ষে এফএএইচআর সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, নাগরিক ও বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে।

ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

সর্বশেষ - খেলাধুলা