রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

Spread the love

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে শরিফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (১৬ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর পাচুটিয়া গ্রামে।


শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত মণ্ডলের ছেলে। তিনি সৌদি প্রবাসী। গত ২৪ জানুয়ারি তিনি দেশে আসেন।


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।


আট বছর আগে শরিফ মিয়ার সঙ্গে রুনা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর কাজের জন্য সৌদি আরব যান শরীফ মিয়া। গত ২৪ জানুয়ারি সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে শরিফ মিয়া আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যেই গ্রহণ, না হলে অকেজো ১৩৩ অধ্যাদেশ: আসিফ নজরুল

নেপাল থেকে নয়টি পদক জয় করলো বাংলাদেশ

ছেলে নতুন দলে পদ পাওয়ায় আবদুল হান্নানের বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

‘গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সুখকর নয়, তারপরও বাড়াতে হবে’

দিশেহারা ইরান, ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা 

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে২ টাইগ্রেস স্পিনার

নবীকে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ২

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর