সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ শতাংশের নিচে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

Spread the love

২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। কয়েক মাস আগে দেওয়া সাময়িক হিসাবে এই হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। ফলে তিন বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে।


আজ সোমবার বিবিএসের ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাবে এই তথ্য পাওয়া গেছে।

বিবিএস বলেছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রপ্তানি আয়ের সংশোধিত হিসাবের প্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি।
প্রতিবেদনে দেখা যায়, কৃষি খাতে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ (সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ)। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এ হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে।

শিল্প খাতে ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

সেবা খাতে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত