মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বৃহস্পতিবার চার বিভাগে বৃষ্টির আভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

Spread the love

মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। বুধবার দেশের শীত কমে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের চার বিভাগে বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগসহ কুমিল্লা অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে।

সর্বশেষ - খেলাধুলা