মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

প্রথম সরকারপ্রধান হিসেবে ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

Spread the love

প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে নেতানিয়াহু ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। তার কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, সব ঠিক থাকলে নেতানিয়াহু আগামী রবিবার ওয়াশিংটন যাবেন। ফিরে আসবেন বুধবারের মধ্যেই। তবে সফরটি এখনো চূড়ান্ত হয়নি। নেতানিয়াহু সম্প্রতি প্রোস্টেট সার্জারি থেকে সুস্থ হয়ে উঠেছেন। সফরটি তার স্বাস্থ্যের ওপরও নির্ভর করছে।

২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। তারপর দেশটির সাংবিধানিক বিধি অনুসারে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন।

নির্বাচনে জয়ের পর থেকে এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে অন্য দেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সাক্ষাৎ ঘটেনি। নেতানিয়াহু ওয়াশিংটনে গেলে তা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সাক্ষাৎ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স

১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

চীনের ইলেকট্রিক ট্রাইসাইকেলের রপ্তানি বেড়েছে

রক্ত ঝরিয়ে স্বার্থ হাসিল করা ঠিক হবে না: দুদু

আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

সাভারে তুলার গোডাউন, আশুলিয়ায় বিস্কুট কারখানায় আগুন 

https://amarbanglanews24.com/

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সংক্ষিপ্ত বৈঠক বিমানবন্দরে

অবৈধ সম্পদ: স্ত্রী-পুত্রসহ আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান

এনআইডি সেবায় অবৈধ লেনদেনের দায়ে ইসি কর্মকর্তা সুধাংশু কুমার সাহাকে অপসারণ