মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সাংবাদিক মারধরে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিলসহ বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও সাংবাদিক মারধরের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর মধ্যে চারজনের সনদ বাতিল, একজনকে স্থায়ী বহিষ্কার, দুইজনের সনদ এক বছরের জন্য স্থগিত ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা যায়, আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় তাদের এসব শাস্তি দেওয়া হয়েছে।

জড়িতদের মধ্যে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সাবেক উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জয় মোড়ল, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ তুহিনের স্নাতকের সনদ বাতিল করা হয়। এছাড়া সাবেক উপ-দপ্তর সম্পাদক লোবন মোখলেছ ও মোস্তফা ফাহিম সিরাজির স্নাতকোত্তরের সনদ বাতিল করা হয়েছে।

বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের মধ্যে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল হক হিমেল, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ, নাঈমুল ইসলাম অনিক, পবিত্র মন্ডল ও আব্দুল্লাহ আল শাহরিয়ারকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রেজওয়ানুল কবীর রাব্বি ও সৌমিক জাহানকে তিন বছর এবং গালিব ফয়সাল নির্ঝরকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ছাত্রলীগকর্মী হাবিবুল্লাহর স্নাতকোত্তর সনদ ও নয়ন হাসানের স্নাতকের সনদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের সিট দখলকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ ও মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীবের ওপর হামলা ও কয়েক দফায় মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ

৭বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

চীনের ইলেকট্রিক ট্রাইসাইকেলের রপ্তানি বেড়েছে

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ

হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে

সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের

ঘুষ নেয়ার সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

গাজাজুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৫০ ফিলিস্তিনি

খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব

সরকার পতনের আন্দোলনে ‘রাজাকার স্লোগান’, নেপথ্যের কথা জানালেন নাহিদ ইসলাম