মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রোটিয়াদের দাপট জর্জির অভিষেক

প্রতিবেদক
Razaul Karim Shakil
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম সেশন থেকেই আধিপত্য দেখিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বাংলাদেশের বোলারদের কোনো রকম সুযোগ না দিয়ে ২০০ রান পার করেছে মাত্র একটি উইকেট হারিয়েই। ক্যারিয়ারের প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার টনি ডি জর্জি।

টেস্টে শুরু থেকেই উইকেটের সন্ধানে থাকা দলটির প্রথম উইকেটটি আসে ১৮তম ওভারে, যেখানে তাইজুল ইসলামের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরতে হয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে। ৫৫ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তবে এরপই আস্থার সঙ্গে ক্রিজে থিতু হন জর্জি ও ট্রিস্টান রস্টাবস। দুই প্রোটিয়া ব্যাটারের শক্তিশালী জুটি দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

প্রথম সেশনের শেষেই দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ছিল ১০০ রানের ওপরে, যা ছিল সফরকারীদের আক্রমণাত্মক শুরুর প্রমাণ। দ্বিতীয় সেশনে জর্জি ও স্টাবসের দৃঢ় ব্যাটিংয়ে সংগ্রহ আরও বাড়ে। এখন পর্যন্ত ২৭৪ বলের এই জুটিতে এসেছে ১৬৪ রান। প্রথম টেস্টে শতক পূর্ণ করতে জর্জির লেগেছে ১৫২ বল, ইনিংসে অপরাজিত আছেন ১০৪ রানে। অন্যপ্রান্তে স্টাবস ১৫৭ বলে ৮৮ রান করে ব্যাট করছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবার ফিরে পেলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে: জামায়াত আমির

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী

দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা রহমান

তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সামী

আজ মহানবমী