মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

অবসরে  মাহমুদউল্লাহ রিয়াদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ৫:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। ইতিমধ্যে বিসিবিকে নিজের অবসর ভাবনা জানিয়েছেন ৩৯ ছুঁই ছুঁই এই ব্যাটার।

দলীয় সূত্রে জানা গেছে, এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি ছাড়ছেন তিনি।

টি-টোয়েন্টিতে লম্বা সময় বিরতিতে ছিলেন রিয়াদ। তবে সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েও কার্যকরী কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যত নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। সর্বশেষ ভারত সিরিজ শুরুর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

যদিও তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা বলবেন রিয়াদ। এবার জানা গেছে, বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। হায়দরাবাদেই শেষ হচ্ছে তার ক্যারিয়ার।

২০২১ সালে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন মোটামুটি নিয়মিতই। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। লম্বা সময় পর ফিরেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। এবার তাই ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিচ্ছেন ভারতের মাটিতে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

শহীদ সাজিদের গ্রাফিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, তাকিয়ে রইলেন বাবা

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইলিশের দাম কমলেও মিলছে না ক্রেতা

 আদেশ বহাল বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, সবচেয়ে বেশি বিএনপির.

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে২ টাইগ্রেস স্পিনার

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ