শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

রোববার ভোররাত ২টা থেকে ৪ ঘণ্টা আংশিক ইন্টারনেট থাকবে না

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

Spread the love

কুয়াকাটা থেকে এসইএ-এই-ডব্লিউই ফাইভ হয়ে সিঙ্গাপুর পর্যন্ত ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হবে।

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের লাইটনিং ফিল্টার ইনস্টলেশনের কারণে চার ঘণ্টা কোনো কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হবে।

আগামীকাল রোববার ভোররাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আংশিক ইন্টারনেট থাকবে না।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও পূর্ব-পশ্চিম ইউরোপের কনসোর্টিয়াম (এসইএ-এই-ডব্লিউই ফাইভ) এই ইনস্টলেশনের কাজ করবে।

সেসময় কুয়াকাটা থেকে এসইএ-এই-ডব্লিউই ফাইভ হয়ে সিঙ্গাপুর পর্যন্ত ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হবে।

বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের পাঁচ হাজার ৮০০ জিবিবিএস ব্যবহার করছে। এর অর্ধেক ব্যান্ডউইথ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভারত থেকে স্থলপথে আমদানি করে।

সাগরের নিচ দিয়ে আসা প্রথম সাবমেরিন ক্যাবল থেকে ৮০০ জিবিবিএস আনা হয়। ২০০৬ সালে বাংলাদেশ এই সংযোগে যুক্ত হয়। বর্তমানে তা বাড়িয়ে তিন হাজার ৮০০ জিবিবিএস করা হয়েছে।

কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই ফাইভ থেকে পাওয়া যায় এক হাজার ৭০০ জিবিবিএস।

আশা করা হচ্ছে, আগামী বছর তৃতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই সিক্স থেকে ১৩ হাজার ২০০ জিবিবিএস পাওয়া যাবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ের হৃদয়গ্রাহী সেঞ্চুরি, ভারতকে ২২৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস আজ

মুক্তির অপেক্ষায় পরীমণির ‘ডোডোর গল্প

সর্বসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত, হামলার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

‘ভুয়া ‘ভুয়া’ স্লোগান: অসহায়ের মতো চেয়ে রইলেন লিটন