রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

অবসর নেননি তামিম, কবে ফিরছেন জাতীয় দলে?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

তামিম কি অবসর নিয়েছেন? বিসিবি সভাপতির প্রশ্ন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছেন ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের এই বোনাস তুলে দেন।

বিসিবির নিয়ম অনুযায়ী সিরিজ জয় ও ম্যাচ উইনিংয়ের জন্য ক্রিকেটারদের বোনাস দেওয়া হয়। এবার রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জেতার জন্য প্রতি ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা এবং সিরিজ জয়ের জন্য অতিরিক্ত ৪ লাখ টাকা করে বোনাস দেওয়া হবে।

পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশের পরবর্তী সফর ভারতে। আগামীকাল বাংলাদেশ দল উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে। এদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি বর্তমানে দলের বাইরে থাকলেও ধারাভাষ্যকক্ষে প্রতিনিধিত্ব করবেন।

সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করে তামিমের বিষয়ে আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় ফারুক বলেন, “তামিম এসেছিল, আমাদের লিগগুলো এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তামিম অবসর নিয়েছে কিনা জানতে চাইলে তিনি কিছু বললেন না। তবে, ধারাভাষ্য কক্ষে তামিমের উপস্থিতি নিশ্চিত।”

ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল, যার সাথে থাকবেন আতহার আলী খান। ভারতের ধারাভাষ্যে থাকবেন রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক।

প্রসঙ্গত, তামিম ইকবাল ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন এবং সম্প্রতি বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেও ধারাভাষ্যে অংশ নিয়েছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত

অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ

চুরি করে স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুট শুধু বাংলাদেশেই হয়েছে: গভর্নর

সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না দুই দেশে কলঙ্কিত টিউলিপ

বিদ্যুৎ-জ্বালানিতে বকেয়া ৪৭ হাজার কোটি টাকা

পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন ঢাকার মডেল জেসিয়া

সিনিয়র সচিবের হিজবুত তাহরীর-সংশ্লিষ্টতা নিয়ে ভারতীয় প্রতিবেদন বানোয়াট

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার