বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

‘দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা শেষ হলে আঞ্চলিক শান্তি জোরদার হবে’

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ২৩, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে আচরণবিধি বা কোড অব কনডাক্ট-সিওসি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা গেলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই আরও বলেন, ‘সিওসি নিয়ে দ্রুত আলোচনা শেষ হলে এই অঞ্চলের ভবিষ্যৎ আঞ্চলিক দেশগুলোর হাতেই থাকবে। বাইরের কোন পক্ষের হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগও কমে আসবে।’

দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা ধরে রাখতে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

সর্বশেষ - খেলাধুলা