বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ‘নাইট অব ব্যালে’ আয়োজন, সাংস্কৃতিক বিনিময় জোরদারে চীনের আহ্বান

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ২৩, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস এবং ওয়াশিংটন ব্যালের যৌথ  উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নাইট অব ব্যালে’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং, তার স্ত্রী ওয়াং তান, মিনিস্টার-কাউন্সেলর ছেন ছুনমেই, ওয়াশিংটন ব্যালের আর্টিস্টিক ডিরেক্টর এডওয়ার্ড লিয়াং এবং যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, শিল্প, ব্যবসা ও কৌশলগত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস রয়েছে। দুই দেশের শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জনগণের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তিনি আরও বলেন, ব্যালের জন্ম পশ্চিমা বিশ্বে হলেও এটি আজ একটি সার্বজনীন শিল্পভাষায় পরিণত হয়েছে, যা চীন ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতির মধ্যে এক সুন্দর ও স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছে। ১৯৮৫ সালে ওয়াশিংটন ব্যালের চীন সফরের কথাও স্মরণ করেন তিনি এবং বলেন, সেই সফর দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বীজ বপন করেছিল।

রাষ্ট্রদূত সিয়ে উল্লেখ করেন, চীন সম্প্রতি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন উন্নয়ন পর্যায়ে প্রবেশ করেছে। দেশের ক্রমবর্ধমান মধ্যম আয়ের জনগোষ্ঠীর মধ্যে সংস্কৃতি ও শিল্পকলার চাহিদা বাড়ছে, যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সাংস্কৃতিক বাজারে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

অনুষ্ঠানে অতিথিরা ওয়াশিংটন ব্যালের পরিবেশনায় ‘দ্য স্লিপিং বিউটি’ ব্যালের নির্বাচিত অংশ উপভোগ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ব্যালে অব চায়না পরিবেশিত ‘দ্য চাইনিজ নিউ ইয়ার’-এর ভিডিও প্রদর্শন করা হয়। এ ছাড়া শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে অংশ নিতে যাওয়া শাংহাই ব্যালে কোম্পানির পরিবেশনায় ‘দ্য বাটারফ্লাই লাভার্স’ এবং ‘জিজেল’ ব্যালের অংশও প্রদর্শিত হয়। 

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা চীন-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নাহার/ হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।

সর্বশেষ - খেলাধুলা