চীনে একটি খসড়া আর্থিক আইন পর্যালোচনা করছেন চীনের আইনপ্রণেতারা। এর লক্ষ্য আর্থিক খাতের উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আর্থিক তদারকি, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা।
খসড়া আইনটি প্রথম পাঠের জন্য জাতীয় আইনসভা ১৪তম জাতীয় গণ-কংগ্রসের চলমান স্থায়ী কমিটির অধিবেশনে উপস্থাপন করা হয়েছে।
১১টি অধ্যায়ে বিভক্ত এই খসড়া আইনে মোট ৯৫টি ধারা রয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কার্যাবলী স্পষ্ট করার পাশাপাশি চীনের আধুনিক কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নতকরণ, বৈজ্ঞানিক ও বিচক্ষণ মুদ্রানীতি কাঠামো জোরদার করা এবং একটি বৃহৎ পরিসরে বিচক্ষণতাসম্পন্ন ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া আইনে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। এর আওতায় বাজারে প্রবেশ, পরিচালনা এবং কার্যক্রম সমাপ্তি—সমগ্র জীবনচক্রে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার বিধান রাখা হয়েছে।
এছাড়া আর্থিক পণ্য ও সেবার মানদণ্ড উন্নতকরণ, বাস্তব অর্থনীতি ও জনগণের বহুমুখী আর্থিক সেবার চাহিদা আরও ভালোভাবে পূরণ করা, আর্থিক বাজার ব্যবস্থার কার্যকারিতার এগিয়ে নেওয়া এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখার প্রক্রিয়া আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে।
খসড়া আইনটি গুণগত মানসম্পন্ন আর্থিক উন্নয়ন ও আর্থিক নিরাপত্তাকে সমন্বিতভাবে বিবেচনা করেছে। এতে আর্থিক খাতকে বাস্তব অর্থনীতির সেবায় নিয়োজিত রাখার নীতি অনুসরণ করা হয়েছে এবং আর্থিক সম্পদের বণ্টন আরও দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া আইনগত দায়বদ্ধতা আরও কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে। আর্থিক খাতে অবৈধ ও অনিয়মিত কর্মকাণ্ডের জন্য শাস্তি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ আরও কঠোর করার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএমজি বাংলা












