মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা স্থগিত, ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইরানি প্রতিনিধিদলের সভাস্থল ত্যাগ

প্রতিবেদক
..... আকাশ
জুন ২৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

Spread the love

জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চলমান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ।

রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮০ মিনিট আলোচনার পর উভয়পক্ষ বিরতি ও অভ্যন্তরীণ পরামর্শের জন্য বৈঠক থামায়।

মিডিয়া সূত্রে জানা গেছে, আলোচনার প্রথম দফায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সরাসরি আলোচনা হয়নি। বরং সাম্প্রতিক সমঝোতাস্মারকের ১৩ নম্বর ধারা বাস্তবায়ন এবং বিশেষ করে লেবানন পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলোই অগ্রাধিকার পায়।

কাতারভিত্তিক সূত্রগুলো জানায়, প্রথম পর্বের আলোচনায় মূলত লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং পরবর্তী ধাপে হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়গুলো আলোচ্যসূচিতে রয়েছে। তৃতীয় দফা আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা হওয়ার কথা ছিল।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল আলোচনা স্থল ত্যাগ করে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হিজবুল্লাহকে ‘সমস্যা সৃষ্টি করা’ বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র আবারও কঠোর হামলা চালাতে পারে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

সর্বশেষ - খেলাধুলা