শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নেইমারের জাদুতে লিগ মৌসুমে জয় সান্তোসের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। মার্চের ক্যাম্পেও দলের সঙ্গে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া এই ব্রাজিলিয়ান সুপার স্টার। ইনজুরি থেকে মাঠে ফিরেই সান্তোসকে জয় এনে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোল করে সান্তোসকে এগিয়ে দেন। গোল করার পর প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি। 

এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন। ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরনো দ্বৈরথের কারণেও ছিল উত্তপ্ত। 

ফ্রান্সে খেলার সময় (পিএসজি বনাম লিঁও) ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলে নেইমার মারাত্মক চোট পেয়েছিলেন। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নেইমার তার এই প্রতিদ্বন্দ্বীকে ‘টাফ গাই’ বলে কটাক্ষ করেন।

প্রথমার্ধে সান্তোস লিড নিলেও ভাস্কোর বারোস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে দ্বিতীয়ার্ধে সান্তোস মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায়। 

ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে যখন উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে আলতো চিপ করে বল জালে পাঠান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেবেন বাংলাদেশি যুবক

মুক্তির অপেক্ষায় পরীমণির ‘ডোডোর গল্প

দলবল নিয়ে ছাত্রীহলে ঢুকে সমালোচনার মুখে জবি ছাত্রদল আহ্বায়ক

সংবিধান বাতিল করে জুনে গণপরিষদ নির্বাচনের দাবি বিপ্লবী পরিষদের

সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপির যে হেভিওয়েট নেতারা মন্ত্রিসভায় জায়গা পাননি

সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী আমীর খসরু

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের দেওয়া হচ্ছে ‘স্মল আর্মস’

https://amarbanglanews24.com/

হিজবুল্লাহ-ইসরায়েলের শত্রুতা