Tuesday , 17 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নতুন সরকারের ধর্মমন্ত্রী

প্রতিবেদক
nrb
February 17, 2026 12:57 pm

Spread the love

বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা ইতোমধ্যেই শপথ নিয়েছেন। এ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ষষ্ঠবারের মত নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে একজন সম্ভ্রান্ত আলেম পরিবারের জন্মগ্রহণ করেছেন। তার দাদা দারুল উলূম দেওবন্দের শিক্ষক ছিলেন। তিনি ১৯৮৬ সালের ৩য় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেব সংসদ সদস্য নির্বাচিত হন ও ১৯৮৮ সালে দ্বিতীয় বার এবং ১৯৯৬ সালে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২ মে ১৯৯০ থেকে শুরু করে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।এরপর তিনি জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং জাতীয়তাবাদী দলের মনোনয়নে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে ৫ম বার সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৯ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৩ আসন থেকে ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ - বাংলাদেশ