জাতীয় সংসদে শপথ নিলেন পটুয়াখালী-৪ এর নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন
এবিএম মোশাররফ হোসেন জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। পটুয়াখালী-৪ আসন থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
শপথ শেষে তিনি পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।



















