মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ বাহিনী (মোবাইল ফোর্স) এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় সারা দেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, সারা দেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আইজিপি আরও বলেন, মোট ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে, যেখানে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে পুলিশের বিশেষ নজরদারি চালানো হবে। কোনো ভোটকেন্দ্রে সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটলে প্রয়োজনে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনকি পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট আসনের নির্বাচনও স্থগিত করা হতে পারে।

সংবাদ সম্মেলনে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গ তুলে ধরে পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের তালিকাভুক্ত ১ হাজার ৩৩০টি অস্ত্রসহ ব্যক্তি পর্যায়ে লুণ্ঠিত সহস্রাধিক অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি

তিনি বলেন,
“কোনো সম্ভাবনাই আমরা উড়িয়ে দিচ্ছি না। সবকিছু বিবেচনায় নিয়েই নির্বাচন উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।”

সর্বশেষ - খেলাধুলা