শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

Spread the love

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদের বিষয় জানতে চাইলে শাওন দেশ রূপন্তরকে বলেন, এখন কোনও কথা বলতে পারছি না। পরে এই বিষয় নিয়ে কথা বলব।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ডিবি।

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

এদিকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ডিবিতে নেওয়া ও জিজ্ঞাসাবাদের জন্য সাবাকে একাধিকবার মোবাইল ফোনে দেওয়া হলে তিনি কথা বলবেন না বলে কেটে দিয়েছেন। 

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় আসছে কুসুম শিকদারের পরিচালনায় ‘শরতের জবা’

তেলের সংকট কেটে যাবে, ব্যবসায়ী সংগঠনের দাবি

ইসি ভবনের সামনে সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ

প্রশ্নফাঁস : আবেদ আলী ও তার ছে‌লের ব্যাংক হিসাব জব্দ

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটি বাতিলের প্রতিবাদে

সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মানবে না: মির্জা ফখরুল

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন

নেত্রকোনায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।