শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে তিন কন্যা অটো সেন্টারের মালিক তিনি। আর সেখানকার কর্মচারী সাজিদ। সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ।

জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কেউ।

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না, জানালেন প্রেস সচিব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২ মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহেদ উর রহমান

নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

Élégantes_stratégies_de_paris_en_direct_avec_betify_live_pour_des_résultats

Élégantes_stratégies_de_paris_en_direct_avec_betify_live_pour_des_résultats

সাকিবের  ব্যাপারে আইনি কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা 

ভালোবাসা দিবসে ” রোদের মায়ায় ” নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জয় চৌধুরীর

विचारपूर्वक मूल्यांकन 1xbet के रोमांचक अवसरों का

विचारपूर्वक मूल्यांकन 1xbet के रोमांचक अवसरों का

Aufregende_Spannung_und_chicken_road_game_für_schnelle_Reflexe_und_präzises_Ti

Aufregende_Spannung_und_chicken_road_game_für_schnelle_Reflexe_und_präzises_Ti

জাতীয় পুরস্কারের স্বচ্ছতা নিয়ে যা বললেন শাকিব খান