শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মেয়ে পালিয়েছে, প্রতিবেশীর মাথা কেটে থানায় হাজির বাবা-ছেলে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

Spread the love

প্রতিবেশীকে খুন করে তার মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল বাবা-ছেলের বিরুদ্ধে। তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। জানা গেছে, নাসিকের ডিন্ডোরির নানাশি গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত সুরেশ বোকের সঙ্গে প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের ঝামেলা চলছিল। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে কলহ হত। তবে বুধবার সেই কলহ চরমে ওঠে। জানা গেছে, সুরেশের মেয়ে বাড়ি ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বাবার সন্দেহ তার মেয়েকে পালাতে সাহায্য করেন গুলাব। আর সেই সন্দেহের বশেই গুলাবের সঙ্গে ঝামেলার সূত্রপাত।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন সকালে সুরেশের সঙ্গে গুলাবের ঝামেলা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও তা হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ, আচমকাই ধারালো অস্ত্র নিয়ে গুলাবের ওপর হামলা চালান সুরেশ এবং তার ছেলে। তারপর তার মাথা কেটে ফেলেন।

    এই দৃশ্য দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রামচন্দ্রের কাটা মাথা নিয়ে সুরেশ এবং তার ছেলে নানশি থানায় হাজির হন। এ সময় হকচকিয়ে পড়েন পুলিশকর্মীরাও। সুরেশ এবং তার ছেলেকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়। পরে রামচন্দ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলেকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

    সর্বশেষ - খেলাধুলা

    আপনার জন্য নির্বাচিত

    প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    নয়-ছয় নয়, চুপ্পুর অভিশংসন জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী

    গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ

    ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে

    জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

    ঢাকায় মরদেহ উদ্ধার, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

    আমরা ধীরে ধীরে জনগণের আশা পূরণ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সাবেক মেয়রের সঙ্গে স্ত্রী আফরিন তাপস, ফাইল ছবি

    তাপসের ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকা ও ৫ লাখ ডলার লেনদেন

    সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

    ‘কিং’ আসছে বছরের বড়দিনে: শাহরুখের প্রত্যাবর্তন, প্রথমবার বড়পর্দায় মেয়ে সুহানা