বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

না ফেরার দেশে পল্লী কবি জসীম উদ্দীনের মেজ ছেলে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

Spread the love

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পল্লী কবি জসীম উদ্দীনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (বুধবার) রাতেই মরদেহটি ফরিদপুর শহরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীম উদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের করা রয়েছে। ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। বছরের বিভিন্ন সময় তিনি বিদেশে (জার্মান), ঢাকা ও নিজগ্রাম ফরিদপুরে বসবাস করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাল আনোয়ার ব্যক্তি জীবনে দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলনে। জার্মানিপ্রবাসী তার প্রথম স্ত্রী ২০২১ সালে সেখানেই মারা যান। প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আনিদ্রো আনোয়ার জার্মানি প্রবাসী। তবে বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ারের দুই মেয়ে মধুমালা জসীম উদ্দীন ও নকশি আনোয়ার জসীম উদ্দীন।

জানা যায়, ড. জামাল আনোয়ার বাসু গত ২৩ ডিসেম্বর সকালে ফরিদপুরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সামী

প্রাণ গেল ইতালী প্রবাসীর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে

গ্রেপ্তারের অনুমতি পুলিশের আরও ৪ কর্মকর্তাকে

রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে আর কোনো প্রতিষ্ঠান হবে না—উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া

এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন: নাহিদ ইসলাম

পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত

১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ

নতুন দলের জন্য নাম-প্রতীক চেয়েছেন শিক্ষার্থীরা

কাঁটাতারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ