মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আবুল হাসানাতসহ পরিবারের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

Spread the love

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সেরনিয়াবাত আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

ব্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হলেন- হাসানাত আবদুল্লাহর প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, হাসানাতের তিন ছেলে- এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, সাদিক আব্দুল্লাহর সহধর্মিণী লিপি আব্দুল্লাহ ও তাদের পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাব জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা–ফোন নিয়ে গেল ছিনতাইকারীরা

বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের অন্তত একজন যেন সরকারি চাকরি পান :ডা. শফিকুর রহমান

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান