বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের ৪২টি জেলার জেলা পরিষদের প্রশাসকদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি

প্রতিবেদক
..... আকাশ
এপ্রিল ১, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

এটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ও দায়িত্বপূর্ণ আয়োজন, যা স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আমাদের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনার ভিত্তি তৈরি করেছে। তিনি জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সহকর্মী প্রশাসকদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে বিশ্বাস করি। আমরা সবাই একসাথে কাজ করবো – গ্রাম থেকে শহর, প্রান্তিক মানুষ থেকে সাধারণ জনগণ – সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করতে।

আমি আশাবাদী, আজকের এই অধিবেশন আমাদের সম্মিলিত প্রয়াসকে আরও সুসংগঠিত করবে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে।

সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারি। 🇧🇩

 এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির -

প্রশাসক – বগুড়া জেলা পরিষদ।
সিনিঃ সহ-সভাপতি-বগুড়া জেলা বিএনপি।
সভাপতি – সোনাতলা উপজেলা বিএনপি।
সা: উপজেলা চেয়ারম্যান-সোনাতলা বগুড়া।
সা: প্রশাসক – সোনাতলা পৌরসভা বগুড়া।

সর্বশেষ - খেলাধুলা