রবিবার , ২২ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছেন হানিফ সংকেত, ‘ইত্যাদি’ দেখা যাবে আজ রাতেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

Spread the love

ঈদে বিনোদন অনুষ্ঠানগুলো আনন্দের বাড়তি মাত্রা যোগ করে। আর এই ঈদের ছুটির আমেজ আর টেলিভিশনের পর্দা এই দুইয়ের মাঝে কয়েক দশক ধরে সেতুবন্ধন হয়ে আছে একটি নাম ‘ইত্যাদি’। জনপ্রিয় এই দর্শকের হৃদয়ে যেন স্থান করে নিয়েছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’।দর্শকদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা মেটাতে এবারও ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। জানা যায়, এবারের ‘ইত্যাদি’ চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশেলে সাজানো হয়েছে। রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন শিল্পীরা। এরপর একে একে পরিবেশিত হবে দেশের তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান।

এবারের আসরে বাড়তি মাত্রা যোগ করেছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য পরিবেশনা। প্রত্যেকবারের মতোই এতে সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে। এছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

সর্বশেষ - খেলাধুলা